ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারি এলাকার সিরাজুল ইসলামের পুত্র ফকির ওরফে জাহের আলী ফকির (৪০) ও রতনপুর এলাকার আব্দুল সালামের পুত্র রফিকুল ইসলাম ওরফে সাগর (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ১০৫ পিস ইয়াবাসহ ৭টি মামলার আসামী ফকির ওরফে জাহের আলী ফকির ও ৬টি মামলার আসামী রফিকুল ইসলাম ওরফে সাগরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)