• অপরাধ ও দুর্নীতি

ছোট ভাইকে হত্যার পর বিষপানে বড়ভাইয়ের আত্মহত্যার চেষ্টা

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নীলফামারী  প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাই আওকাত হোসেন জুয়েল(১৭) কে হত্যার পর বড়ভাই মেহেদী হাসান(২৮) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার(৫ মার্চ) ভোরে উপজেলার রনচন্ডী ইউনিয়নের কুটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত বড়ভাই পুলিশী পাহারায় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আওকাত হোসেন জুয়েল ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছোট ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্র।

এলাকাবাসী ও নিহতের স্বজন সুত্রে জানা যায়, বড়ভাই মেহেদী হাসান মানসিক সমস্যা ভুগছিলেন। সে মাঝেমধ্যে বাড়িতে সবার সাথে হট্টোগোল করত। গতকাল সোমবার রাতে তিনি তার ছোট ভাইয়ের সাথে একই বিছানায় ঘুমাতে যান। পরে আজ ভোরের দিকে তাদের মা নামাজ পড়তে উঠলে ছেলের ঘর থেকে শব্দ শুনতে পান। ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। এসময় বড়ভাই মেহেদী হাসান বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র মন্ডল  বলেন, এ ঘটনায় বড়ভাইকে পুলিশী পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo