• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে র‍্যাবের অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার, আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ  র‌্যাব-১৩,   এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের ক্যাম্পের সদস্যরা আজ মঙ্গলবার মধ্যরাতর ফুলবাড়ী উপজেলার অভিডান চালিয়ে প্রায় সোয়া ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক দ্রব্য উদ্ধার করেছে। এসময় মাদক ব্যবসায়ী অবাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছেন তারা।

র‌্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ জানান,  গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়ার একটি বাড়ীতে অভিযান চালায় র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর ক্যাম্পের সদস্যরা। ওই বাড়ীতে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকানো অবস্থায় ফেন্সিডিল, ফেন্সিগ্রীপ, এমকেডিল ও ফেয়ারডিল সিরাপসহ ৩৬৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে তারা। উদ্ধার মাদক মাদকদ্রব্যের মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।এসময় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক মাদক ব্যবসায়ী অবাইদুল ইসলাম (৩০), ফুলবাড়ী উপজেলার কলেজপাড়ার মৃত বুদু মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo