ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধি : ফেনীতে কিশোর গ্যাং এসডিকে গ্রুপের প্রধানসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শহরের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চুরি ও একটি হোল্ডিং চাকুও উদ্ধার করা হয়।
এরা হলেন, ওই গ্রুপের প্রধান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পসিয়াখালী এলাকার বর্তাসানে ফেনী শহরের পুলিশ কোয়ার্টার এলাকার) মো. মিলনের ছেলে মো. রাব্বি (২০), ফেনী পৌর এলাকার পশ্চিম মধুপুর এলাকার মো. ইউসুফের ছেলে মো. তৌহিদুল সাগর (১৭), সদর উপজেলার ধলিয়া এলাকার মো. হেলালের ছেলে মো. ফখরুল (২০)।
এঘটনায় ফেনীস্থ র্যাব-০৭`র এসআই মো. জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়েরর পর উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলোসহ তাদের তিনজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)