• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে সোহেল হত্যা মামলায় ৫ খুনিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে সোহেল হত্যা মামলায় একজন পলাতকসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। আজ বুধবার অপরাহ্নে ওই রায় ঘোষনা করেছেন দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতে ২ এর বিচারক শ্যামসুন্দর রায়।

দন্ডিত হলো, শহরের ঘাসিপাড়া মহল্লার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের ছেলে জুবিয়ার রহমান ( ৩৮) বড় বন্দরের মৃত আবুল কালামের ছেলে তনয় (৩৮), ঘাসিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে রিয়াল (৪০), লালবাগের জহির উদ্দিনের ছেলে রাকু (৩৯) এবং ৬ নম্বর উপশহরের সৈয়দ বশির উদ্দিনের ছেলে  (পলাতক) নাজমুল হোসেন বাবু (২৭)। 

মামলার বিবরনে জানা গেছে, পুর্ব ঘটনার জের ধরে গত ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর রামসাগর এলাকায় হাজীরমোড়ে শহরের নিমনগর বালুবাড়ী মহল্লার কাজী আবুর হকের ছেলে সোহেলকে ছুরিকাঘাতে হত্যা করেছিল দন্ডিতরা।  এব্যাপারে কোতয়ালী থানায় ৭ জনের নামসহ হত্যা মামলা দায়ের করেন ভাই কাজী গোলাম জিলানী। এব্যাপারে ৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।  ১৫ বছর মামলা চলা শেষে আজ প্রকাশিত রায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ শ্যাম সুন্দর রায়। এসময় আদালতে উপস্হিত ৪ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধরা পড়ার পর সাজা কার্যকর করা হবে পলাতক নাজমুল হোসেন বাবুর। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo