• অপরাধ ও দুর্নীতি

মানিকগঞ্জে ৩ প্রতিবন্ধীর বাবাকে কুপিয়ে হত্যা মামলায় প্রধান আসামীসহ গ্রেফতার ৭

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে তিন প্রতিবন্ধীর বাবা আব্দুল কুদ্দুসকে (৫২) প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় প্রধান আসামীসহ ৭জন আসামীকে গ্রেফতারর করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। 

বুধবার (২৮ ফেব্রুয়া‌রি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্স এ  বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, গত ৩ ফেব্রুয়ারি সিংগাইরের চান্দহর ইউনিয়নের আটিপাড়া দেওয়ান বাড়ি মসজিদের সামনে পূর্ব শত্রুতার জের ধরে দেশিয় অস্ত্র দিয়ে  কুদ্দুসকে হত্যা করে আসামীরা। এর আগে ২০ ফেব্রুয়ারিতে ২ জনকে আটক করা হয়। 

আজ ভোর ৪ টায় ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম । গ্রেফতারকৃতরা হলেন,  প্রধান আসামী সিংগাইর উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলীর ছেলে কালাম (৪৫), ইউপি সদস্য গফুর(৪১), হাকিম আলীর ছেলে মিলন (৩২), কালামের ছেলে জুবায়ের (২২), সিরাজপুর এলাকার সামসুল হকের ছেলে মোখলেস (৩৮), ওমেদ আলীর ছেলে আবুল হোসেন (৪৮), আবুল হোসেনের ছেলে আওয়াল(২৩)।

উ‌ল্লেখ‌্য, গত ৩ ফেব্রুয়ারি সিংগাইর থানাধীন চান্দহর ইউনিয়নের আটিপাড়া সাকিনস্থ দেওয়ানবাড়ী মসজিদের সামনে পাকা রাস্তার উপর পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা আসামীরাসহ অজ্ঞাতনামা ক‌য়েকজন বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল কুদ্দুস এর হত্যাকান্ড সংঘটিত করে। 

নিহতের পরিবার ও স্বজনদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ হত্যাকাণ্ডের ঘটনা হয়েছে।  নিহত কুদ্দুস মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo