• অপরাধ ও দুর্নীতি

ধামইরহাটের পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৩ সদস্য আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোরে উপজেলার মঙ্গলবাড়ী বাজার এলাকায় থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটকরা হলেন- ধামইরহাট উপজেলার মুকুন্দপুর গ্রামের নৃপেন্দ্র নাথ সরকার এর ছেলে নিত্য সরকার (২৪) এবং জয়পুরহাট জেলার সদর উপজেলার বিল্লা গ্রামের আজিজুল ইসলামের ছেলে শহিদ হোসেন (২২) ও দোগাছী গ্রামের আবু হানিফ এর ছেলে সিফাত হোসেন (১৮)।

সংবাদ বিজ্ঞপ্তি- ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারে পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের দোকান থেকে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে আসছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ গোয়েন্দা দল অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সরবরাহের বিষয়টি তদন্ত শুরু করে এবং তদন্তে এর সত্যতা পায়। মঙ্গলবার ভোরে মঙ্গলবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ জয়পুরহাট এর সদস্যরা। এসময় নিত্য সরকার, শহিদ হোসেন ও সিফাত হোসেন কে তাদের দোকান থেকে আটক করা হয়। তারা তাদের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড এর ব্যবসা করতো।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo