• অপরাধ ও দুর্নীতি

বীরগঞ্জে র‍্যাবের অভিযান, আটক ২ 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ  দিনাজপুরের বীরগঞ্জে গাজার চালানসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ সদস্যরা।

র‌্যাব ১৩ এর সহকারী পরিচালক মিডিয়া ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ ইমেইলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ সোমবার বিকাল সোয়া ৫ টার দিকে বীরগঞ্জ পৌর শহরের  পীরগঞ্জ উপজেলামুখি গামী পাকা রাস্তা সংলগ্ন করতোয়া কুরিয়া সার্ভিসের সামনে ফাঁকা স্থানে অভিযান চালিয়ে ২৪ কেজি গাজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক দুজন হলো বীরগঞ্জের ডাকেরশ্বরী বগুড়াপাড়ার মৃত টুনু প্রামানিকের ছেলে ইউনুস (৫৩) এবং একই উপজেলার চাকাই কামারপাড়ার মৃত সিরাজ উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৩৬)। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে দাবি করছেন র‌্যাব কর্মকর্কারা। তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন পন্থায় সরবরাহ করে আসছে মর্মে  প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে।  ধৃত দুইজনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo