ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরে অভিযান চালিয়ে ৫ যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, গুলিসহ বেশকিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী। এর আগে রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনা পৌর সদরের দিলালপুর কফিলউদ্দিন পাড়া মহল্লার ইমরান হোসেনের ছেলে আফনান আহমেদ আবির (২০), শালগাড়িয়া শাপলা প্লাস্টিক গলি মহল্লার নুরুজ্জামানের ছেলে ইসতিয়াক জামান নূর (২০), দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোড মহল্লার মনিরুজ্জামান মনিরের ছেলে মিজানুর রহমান নাঈম (২০), একই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর মহল্লার মৃত আমিরুল ইসলামের ছেলে রাফসান আবির (২৪)।
ওসি রওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, হাত কুড়াল, দুইটা টিপ চাকু জব্দ করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশ একাধিক মামলার আসামি। তারা শহরে প্রায় সময়ই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে থাকে। এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)