• অপরাধ ও দুর্নীতি

মাগুরায় স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে চারজন আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

মাগুরা প্রতিনিধি: মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত চারজনই মাগুরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী পদে চাকুরীর প্রার্থী হিসেবে গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ছয় লাখ টাকার বিনিময়ে ভাড়াটিয়া ব্যক্তিদের দিয়ে লিখিত পরীক্ষা‌ সম্পন্ন করে। লিখিত পরীক্ষায় পাস করার পর রবিবার বিকালে মৌখিক পরীক্ষা দিতে এসে আসল চাকুরী প্রার্থীরা ধরা পড়ে। পরে সিভিল সার্জন কর্তৃপক্ষ চার প্রার্থীকে পুলিশে সপোর্দ করেন।

আটকৃতরা হলেন মাগুরা মহম্মদপুর উপজেলার মন্ডলগাতী গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে শরিফুল ইসলাম, লক্ষ্মীপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে মনিরুজ্জামান(২৭), নাগরা গ্রামের জামাল মুন্সির ছেলে সজীব হোসাইন(২১), মাগুরা সদরের আমুড়িয়া গ্রামের ওহাব আলীর ছেলে মিরাজ হোসেন (২০)।

এ বিষয়ে মাগুরা সদর থানার এস আই আজম জানান, খবর পেয়ে সিভিল সার্জন অফিস থেকে চারজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo