ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় “দূরে গিয়ে ধূমপান করতে বলায় কিশোর সালমান খন্দকারকে পিটিয়ে হত্যার ঘটনায় আসামী মো: অপু কে গ্রেফতার করেছে র্যাব-১১। গত রোববার ভোরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর উপ-পরিচালক অনাবিল ইমামের স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত ২২ ফেব্রæয়ারি ফতুল্লার দেলপাড়া এলাকায় সালমান খন্দকার (১৮) এবং তার দুই বন্ধু মোঃ শুভ (১৭) ও মোঃ জুম্মান (১৭) একত্রে গল্প করার সময় তাদের পাশে আসামী মোঃ জাহিদ (২০) দাড়িয়ে ধূমপান করলে ও সালমান ও তার বন্ধুরা অন্যত্র সরে গিয়ে ধূমপান করতে বলে। এসময় জাহিদ ও তার বন্ধু সাজ্জাদ, অপু সহ ১০/১২ জন চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বও আহত করা হয়। পরে আহত সালমান খন্দকারকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)