• অপরাধ ও দুর্নীতি

সোনারগাঁয়ে অটোরিক্সা চালক হত্যার আসামী গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর গ্রামের অটোরিক্সা চালক রজ্জব আলী হত্যাকান্ডের সঙ্গে জড়িত আলী আহাম্মেদকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল। আজ রোববার র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার অনাবিল ইমাম গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে রজ্জব আলী একজন অটোচালক ছিলেন। তিনি ওই গ্রামের মোল্লাবাজারের রবিউল ইসলামের গ্যারেজ হতে ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়া নিয়ে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৫ ফেব্রুয়ারী সকালে অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে বের হয়ে যান। পরে গ্রেফতারকৃত আলী আহাম্মেদ সহ অজ্ঞাতনামা ২/৩ তাকে কৌশলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া ব্রীজের পাশের রাস্তার ঢালে ফেলে রেখে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের  ছেলে মোঃ সানাউল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে  সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে   গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী’কে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo