• অপরাধ ও দুর্নীতি

জামালপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সদর উপজেলার বেলটিয়া এলাকা হতে মাদক মামলার সাজাপ্রাপ্ত চিহ্নিত পলাতক আসামী মোঃ আতিকুর রহমান রাজু (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্প। শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাত ১০ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর ক্যাম্পের অতিঃ পুলিশ সুপার (ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক) জুলফিকার আলী। 

এর আগে সন্ধায় সদর উপজেলার বেলটিয়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ আতিকুর রহমান রাজু (৩০) বেলটিয়া (মন্ডল বাড়ী) এলাকার মৃত রফিকুল ইসলাম ছেলে।  

জামালপুর ক্যাম্পের অতিঃ পুলিশ সুপার (ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক) জুলফিকার আলী সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, গত ২০২১ সালের মার্চ মাসে জেলা গোয়েন্দা শাখার অভিযানে মাদকসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানার মামলা নং-৫০, তারিখঃ ১৬/০৩/২০২১ ইং, জিআর-১৫২/২০২১, ধারাঃ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) টেবিলের  ১০ (ক) ধারায় মামলা রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১০ (ক) ধারায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার প্রক্রিয়া শেষে  গত ৩০ অক্টোবর ২০২৩ ইং তারিখে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, জামালপুর  আসামীকে দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। আসামী জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। 

 বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামীর অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর গ্রেপ্তার করে। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo