• অপরাধ ও দুর্নীতি

সাগর পথে পাচারের সময় বিপুল পরিমাণ ভোগ্যপণ্য জব্দ, গ্রেফতার ৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ আবারও অবৈধভাবে ভোগ্যপণ্য পাচারকালে কক্সবাজার শহরের টেকপাড়াস্থ মাঝেরঘাট এলাকা থেকে ৩জনকে গ্রেফতার করেছে র‍্যাব। (২৩ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৫,  চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসয় পাশ্ববর্তী দেশে পাচারের সময় বিপুল পরিমাণ ভোজ্য তেল সয়াবিন, আটা, রসুন, চিনি এবং পাচারকারীদের হেফাজত হতে সর্বমোট ৫৩টি বস্তায় ২,১২০ লিটার ভোজ্য সয়াবিন তেল, ১৭টি বস্তায় ৮৫০ কেজি আটা (প্রতি বস্তায় ৫০ কেজি করে), ১৫টি বস্তায় ৭৫০ কেজি চিনি (প্রতি বস্তায় ৫০ কেজি করে) এবং ১২টি বস্তায় ৪৮০ কেজি রসুন (প্রতি বস্তায় ৪০ কেজি করে) উদ্ধার করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন, ১) চট্টগ্রাম এর বাঁশখালী এলাকার মৃত আব্দুর রহমান এর ছেলে কবির আহমদ (৫৩),মহেশখালী কুতুবজোম এলাকার মৃত হাসন আলীর ছেলে আবু তাহের (৫৯) এবং টেকনাফ এর মৃত শরীফ এর ছেলে মোঃ তৈয়ব-(২৪)।

 র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও পাশ্ববর্তী মিয়ানমারসহ বিভিন্ন দেশে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, জ্বালানী তৈল ও ডিজেল অবৈধভাবে চোরাচাইপথে পার্শ্ববর্তী দেশে পাচার করছে। এতে করে একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। একই সাথে দেশীয় উপরোল্লিখিত খাদ্যদ্রব্য, অকটেন, ডিজেল ইত্যাদি দেশ হতে অন্য দেশে পাচার হওয়ার কারণে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে।

উল্লেখ-যে,জানুয়ারি ২০২৪ হতে অদ্যাবধি পর্যন্ত অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার রোধে র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক পরিচালিত অভিযানে সর্বমোট ১৬ জন পাচারকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। একই সাথে তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় সর্বমোট ৭,০৮৫ লিটার অকটেন, ৪,৪৭০ লিটার ভোজ্য তেল সয়াবিন, বিভিন্ন প্রকারের ১,৩৬,৫৫০ পিস ঔষধ, ৫০০ কেজি ময়দা, ৪০ কেজি পেঁয়াজ, ৩১ কেজি রসুন, ৩৬ কেজি আদা উদ্ধার এবং পরিবহন কাজে ব্যবহৃত ০২টি পিকআপ, ০১টি ড্রাম্পার গাড়ি ও ০১টি মোটর সাইকেল, নগদ ১৮,১০০/- টাকা জব্দ করা হয়। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo