ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২১ ফেব্রুয়ারি) গভীররাতে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র হাবিবুর রহমান হবি(৪৭), পাইক পাড়া গ্রামের ইউনুস আলীর পুত্র আহাদ আলী(৪৫), আব্দুস ছামাদের পুত্র শামীম হোসেন (২৫), ব্যাঙ্গের ভিটা গ্রামের মোক্তার আলীর পুত্র শাহ আলম(৩০), ছাদেকুল ইসলাম(২৬) ও হাজীপাড়া গ্রামের মুরাদ আলীর পুত্র মিজানুর রহমান(৪৬)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামে হাবিবুর রহমানের বসতবাড়ীর ভিতরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)