• অপরাধ ও দুর্নীতি

চেলাই মদ প্রস্তুতকালে ৪ মাদক ব্যাবসায়ী আটক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের  নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রাম থেকে  ১২৩০ লিটার চোলাইমদ সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।  বুধবার (২১ফ্রেব্রুয়ারী ) বিকেলে তাদের চেলাই মদ সহ আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন, জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের আমারোক গ্রামের পিতা শ্রী সগেন রায়ের ছেলে সুবল রায় (৩৯),একই এলাকার  মৃত ইমরান আলীর ছেলে মো: মতিউর রহমান (৪০), কার্তিকপুর গ্রামের পিতা ভরত মাড্ডির ছেলে  দয়াল মাড্ডি ওরফে মারান্ডি (৩৭), একই গ্রামের মৃত মোহন লালের ছেলে রুপচান রায় (৫৩)।

বুধবার (২১ ফ্রেব্রুয়ারী) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  র‌্যাব-৫  জানান, আটককৃত আসামীগণ একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং এলাকার যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে বিক্রি করত। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি  আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১২৩০লিটার চেলাই মদ এবং মদ প্রস্তুতের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে গ্রেফতার  করে।এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল  থানায় মামলা করা হয়েছে। 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo