• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় লাথি মেরে গৃহবধূর গর্ভের ভ্রুণ হত্যার অভিযোগ, দম্পতি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় লাথি মেরে গৃহবধূ ববিতা খাতুনের (২৫) গর্ভের ভ্রুণ হত্যা ও শ্লীলতাহানীর অভিযোগে করা মামলায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ববিতা খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার সুলতানহাটা গ্রামের খাখসার মন্ডলের ছেলে মন্টু মিয়া (৬০) ও তার স্ত্রী হাজেরা বেগম (৫৫)। বুধবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মন্টু মিয়ার সাথে ববিতার স্বামী জাহিদুল ইসলামের বিরোধ রয়েছে। পূর্ব বিরোধের জের ধরে ১৯ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে মন্টু মিয়া ও তার লোকজন জাহিদুল ইসলামের বাড়িতে গিয়ে ববিতা খাতুনকে মারধরের এক পর্যায়ে লাথি মেরে তার গর্ভের ভ্রুণ হত্যা করে। এসময় তারা ববিতা খাতুনকে শ্লীলতাহানী ঘটিয়ে তার শরীর থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে ববিতা ছাড়া অন্য কেনা সদস্য ছিল না। এ সুয়োগে ববিতাকে নানাভাবে নির্যাতন শেষে প্রতিপক্ষের লোকজন ওই বাড়ি ছেড়ে চলে যায়। সংবাদ পেয়ে ববিতার স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরীক্ষা-নীরিক্ষা শেষে চিকিৎসক জানান ববিতার গর্ভের ভ্রুণ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার জাহিদুল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় মন্টু মিয়া ও তার স্ত্রী সহ ৭ জনকে আসামী করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এ মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo