• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে অস্ত্র কারখানা সনাক্ত,২টি অস্ত্র ও সরঞ্জাম সহ আটক-১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ অস্ত্র তৈরি এবং সরবারহের অভিযোগে নিতাইগঞ্জ থেকে করিম মিয়া নামের এক ব্যাক্তিকে আটক করেছ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অভিযুক্ত ব্যাক্তির বাসা থেকে দুটি দেশীয় রিভলভার এবং একটি দেশীয় একনলা শটগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।তার বাসায় অস্ত্র তৈরী করতো বলে জানায় ডিবি।

বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে নিতাইগঞ্জের ঋষিপাড়ার নলুয়াপাড়া এলাকায় অভিযানে এ অস্ত্র তৈরির কারখানা শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।অভিযান শেষে গণমাধ্যমকর্মীদেরকে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, বহুদিনের তথ্য ছিল যে নিতাইগঞ্জ থেকে সারা দেশে দেশে অস্ত্র সরবরাহ করা হচ্ছে।

ঘরোয়া পরিবেশে দেশীয় অস্ত্র তৈরি এবং সরবরাহের কারবার চলছে। এই তথ্য অনুসদ্ধান করতে করতে আজ বিকেল সাড়ে পাঁচটায় আমাদের ডিবির টিম আসে এখানে। তারা হাতেনাতেই অস্ত্র তৈরির কারবারি করিম মিয়াকে আটক করে। অভিযানের সময় করিম মিয়ার কাছ থেকে দুটি দেশীয় রিভলভার এবং একটি দেশীয় একনলা শটগানসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত করিম মিয়া হলেন চাঁদপুরের হাইমচর মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। করিম ৯০ দশকের সময় এখানে আসেন। এখানে বোনের বাসার পেছনে সেই অস্ত্র তৈরির কারবারি চালাচ্ছিলো। আমরা তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করছি। তার থেকে জানার চেষ্টা করছি যে, তিনি কার কার কাছে অস্ত্র সরবরাহ করে বা কার থেকেই সরঞ্জাম ক্রয় করেছেন।

করিম মিয়া জানিয়েছেন তার সাথে আরো দুইজন সঙ্গী আছেন, আমরা তাদেরকে আটক করার চেষ্টা করছি। করিম মিয়া চাঁদপুর থেকে ১৯৯০ সালে এখানে আসেন। এখানে এসে কবুতর পালন করতেন কিন্তু কবুতরের পাশাপাশি সে এই অস্ত্র তৈরি ব্যবসাটি করতেন। বিগত একবছর ধরে তিনি কবুতর পালন বাদ দিয়ে অস্ত্র তৈরীর ব্যবসা করেন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo