• অপরাধ ও দুর্নীতি

বকশীগঞ্জে নাশকতার মামলায় উপজেলা জামায়াতের আমীর গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নাশকতার একটি মামলায় উপজেলা জামায়াতের আমীর মওলানা আদেল ইবনে আউয়াল ওরফে আরমানকে (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান। এর আগে গত সোমবার দিবাগত রাত ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মওলানা আরমান বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, একটি নাশকতার মামলায় বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজাড় গ্রামের মওলানা আউয়াল হোসেনের ছেলে মওলানা আরমানের বিরুদ্ধে জামালপুরের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

সোমবার রাতে সেই পরোয়ানা তামিল করতে অভিযান চালিয়ে থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেন। বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জামায়াত নেতাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo