• অপরাধ ও দুর্নীতি

ঠাকুরগাঁওয়ে মাদকসহ ব্যবসায়ি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ভগদগাজী বাজারে ১৮ পিস মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেটসহ ব্যবাসায়ি মো: দেলাবর রমান (৩০) কে গ্রেফতার করে পুলিশ। রোববার ঠাকুরগাঁও সদর থানার এসআই (নি:) মো: জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

মামলার বিবরণে জানা যায়, ওই দিন সদর থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শীবগঞ্জ হতে নেকমরদগামী মহাসড়কের ভগদগাজী বাজারে মাদকদ্রব্য ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে বলে জানতে পারে টিমের সদস্যরা।

ফোর্সসহ পুলিশের টিমটি সেখানে গিয়ে ১৮ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট সহ দেলাবর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দেলাবর রহমান সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের কসিম উদ্দীনের ছেলে। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

মন্তব্য (০)





image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান : ২ লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

১

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়...

image

বদলির ২৩ দিন পরও নতুন কর্মস্থলে যোগ দেননি ময়মনসিংহের খাদ্...

২

নিজস্ব প্রতিবেদক : বদলির আদেশ জারির ২৩ দিন পেরিয়ে গেলেও নতুন কর্মস্থলে যোগদান...

image

দজামালপুরে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৩ জন গ্রেফতার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর বিশে...

image

জামালপুরে মাদকবিরোধী অভিযানে দুইজনের ভ্রাম্যমাণ আদালতে কা...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার গেইটপাড় ফিশারীপাড়া...

image

বৈষম্যহীন পুলিশি সেবা নিশ্চিত করতে চান জিএমপির নতুন কমিশন...

৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীতে সব নাগরিকের জন্য বৈষম্যহীন পুলিশি স...

  • company_logo