• অপরাধ ও দুর্নীতি

ছাগলনাইয়ায় পোলট্রি খামারি হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়ার পোলট্রি খামারি আবুল কাসেম হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকারীরা কাসেমের খামারের মুরগী বিক্রির ৪ লাখ ৫৭ হাজার টাকা হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলার পুলিশ সুপার মো. জাকির হাসান জানান,এ ঘটনায় জড়িত আলাউদ্দিন মিন্টু (৩৯) ও দ্বীন মোহাম্মদ প্রকাশ নয়ন (৩৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, খামারি আবুল কাশেম ও ঘটনায় জড়িত সকল আসামি একই এলাকায় চলাফেরার সুবাদে একে অপরের পূর্ব পরিচিত ছিল। গত (১৪ ফেব্রুয়ারি) আবুল কাসেম তার মুরগীর খামারে প্রায় ৪ লক্ষ ৫৭ হাজার টাকার মুরগী বিক্রি করে মর্মে আসামিগণ জানতে পারে। 

এরপর গত ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টা থেকে ৩টা ৪৫ মিনিট; এই সময়ের মধ্যে আটককৃত আসামি আলাউদ্দিন মিন্টু (৩৯), দ্বীন মোহাম্মদ প্রকাশ নয়ন (৩৪) এবং  পলাতক আসামি ইয়াছিন আবুল কাসেমকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর তার কাছে টাকা চাইলে, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। 

এরপরও টাকা না দিলে আসামি আলাউদ্দিন মিন্টু (৩৯) তার হাতে থাকা গাছের ডাল দিয়ে ভিকটিমের মাথায় সজোরে আঘাত করলে কাসেম মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অন্যান্য আসামিরা কিল, ঘুষি, লাথিসহ এলোপাতাড়িভাবে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ গোপন করার জন্য ঘটনাস্থলের পার্শ্ববর্তী কালিদাস পাহালিয়া খালের ঢালে পানিতে ভাসিয়ে দেয়।

এই হত্যাকাণ্ডে জড়িত অপর আসামি ইয়াছিনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. ওয়ালী উল্লাহ, ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ঈমাম  প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি ভোরে উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম শিলুয়া বুড়া মিয়ার তাকিয়া সংলগ্ন কালিদাস পাহালিয়া নদী থেকে পোল্ট্রি খামারি আবুল কাশেমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সালেহা বেগম লিজা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo