• অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার-৩

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে চাকুরি দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। 

এর আগে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাতে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার সুতারকান্দা এলাকার আফতাব মোল্যার ছেলে মিরান মোল্লা (৫৫), একই উপজেলার পুড়াপাড়া এলাকার আজিজুল হক মোল্যার ছেলে আক্কাছ মোল্যা (৪৫) ও পার্শ্ববর্তী সালথা উপজেলার পুরুরা গ্রামের মৃত আব্দুল কাদের মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৬২)।

সংবাদ সম্মেলনে এসপি মোর্শেদ আলম জানান, ফরিদপুরে স্বচ্ছ ও মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য গতকাল ১৬ ফেব্রুয়ারী পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদনকারী প্রার্থীরা যাতে কোন দালাল চক্রের দ্বারা প্রতারণার শিকার না হন সে লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ মাঠে করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি প্রতারকচক্র কনস্টেবল পদে নিয়োগের অভিনব কায়দায় প্রার্থীর অভিভাবকদের প্রতারিত করছে।

এসপি বলেন, সাধনা বিশ্বাস নামে এক মহিলা তার মেয়ে দীপা রাজবংশী কনস্টেবল পদে চাকুরি প্রত্যাশী ছিল। প্রতারকচক্র পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আট লক্ষ টাকা চুক্তি করে চাকুরি দেওয়ার কথা বলে স্ট্যাম্প ও চেক নেয় তার কাছে থেকে। কিন্তু তার মেয়ের চাকরি হয়নি।

এসপি মোর্শেদ আলম আরো  বলেন, পরে বাদী কোতোয়ালী থানায় একটি এজাহার দায়ের করলে ডিবি পুলিশ ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে ও তাদের নিকট থেকে ১৪টি চেক, ৮টি স্টাম্প এবং একাধিক আবেদন পত্র উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন, মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হান্নান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

image

৩৪ লাখ টাকার আয়ের বিপরীতে ৫ কোটি টাকার সম্পদের অভিযোগ, দু...

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

image

বগুড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ...

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

  • company_logo