• অপরাধ ও দুর্নীতি

মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট বোবড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (২২), রায়মহল নেন্দপাড়া গ্রামের মো. কিসমত আলীর ছেলে মো. সোহেল রানা (২৪) ও সদর উপজেলার ভাওলাহাট (তেতুলিয়া) গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. আব্দুর রহিম (৩২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ৯ জানুয়ারি মো. জসীম উদ্দিন মোড়ল তার মুদির দোকান বন্ধ করে রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে বোবড়া ঈদগা এলাকায় অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি তাকে আটক করে। এবং তার হাত-পা বেঁধে ভুট্টা খেতে ফেলে দেয়। এরপর তারা মোটরসাইকেল ও তার দোকানের চাবি ছিনিয়ে নেয়। এরপর দোকানে গিয়ে তালা খুলে প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে।

এ বিষয়ে জসীম উদ্দিন বালিয়াডাঙ্গী থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মোড়লহাট এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য মতে পীরগঞ্জ ভোমরাদহ গাজিপাড়া মো. আমির হোসেন ওরফে ভুট্টুর বসতবাড়ি হতে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo