ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০০ বোতল ইস্কাফ ও ৯৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাগরাজ এলাকার কুখ্যাত নারী মাদক কারবারি আনজুয়ারা বেগম (৪০) এর নিজ বসতবাড়িতে আঙ্গিনায় মাটির গর্তের ভিতর দুইটি মাটির কলসীর মধ্যে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ৯৫ বোতল ফেনসিডিল এবং ১০০ বোতল ইস্কাফ উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...
বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার একটি গ্রামে মানসিক ভারসা...

মন্তব্য (০)