• লাইফস্টাইল

কখনো কি মনে প্রশ্ন জেগেছে বিরিয়ানিতে আলু দেওয়ার কারণ?

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্কঃ বিরিয়ানির নাম শুনলেই জিভে জল চলে আসে অনেকের। প্রিয় খাবারের তালিকায় থাকে খাবারটি। তবে বাংলাদেশ আর কলকাতার মানুষের আবার বিরিয়ানিতে আলু না হলে যেন জমে না। কেউ কেউ আবার বিরিয়ানির আলু খেতেই বেশি ভালোবাসেন। কখনো কি মনে প্রশ্ন জেগেছে বিরিয়ানিতে বিশেষত কাচ্চি বিরিয়ানিতে কেন আলু দেওয়া হয়?

আর তার সাইজই বা কেন এত বড় হয়? চাইলে তো ছোট আলু দিয়েও এই পদটি রান্না করা যায়। তাহলে কেন বড় আলু ব্যবহার করা হয়? সবসময় যে আবার বিরিয়ানিতে আলু দেওয়া হয় এমনটা কিন্তু। অনেক জায়গাতেই আলু ছাড়া এই খাবারটি রান্না করা হয়। সেই দিকে না যাই।

বরং চলুন জেনে নিই কেন বিরিয়ানিতে বড় আলু ব্যবহার করা হয়- বিরিয়ানিতে আলু দেওয়ার প্রথম কারণ হলো, যেহেতু এটি ধীরে ধীরে রান্না হয় তাই আলু বিরিয়ানির সব মশলার স্বাদ-গন্ধ খুব ভালোভাবে ধরে রাখে। অর্থাৎ আলু ব্যবহারে বিরিয়ানির স্বাদ বাড়ে। আলু যদি ছোট হয় তবে তা গলে যাওয়ার আশঙ্কা থাকে। এজন্য বড় আলু ব্যবহার করা হয়। যেন তা সহজে না গলে।

দ্বিতীয় কারণটি হলো বিরিয়ানিতে আলু ফিলার হিসেবে কাজ করে। এজন্য মাংসের সঙ্গে আলুর সাইজও বড় রাখা হয়। মূলত স্বাদ বাড়ানোর কাজই করে এই আলু। তিন নম্বর কারণটি শুকলে আপনার রাগ হতে পারে। আলুর সাইজ বড় রাখা হয় যেন রাইস পরিমাণে কম দেওয়া যায়। আলু বড় হলে এটিই অনেকখানি জায়গা নিয়ে নেয়। বিরিয়ানি রান্নায় যেন চাল কম খরচ হয় তার জন্য আলুর সাইজ বড় দেওয়া হয়। এটা আসলে খরচ বাঁচানোর এক ধরনের বুদ্ধি। 

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo