ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইলে গোপালপুরের নলিন বাজারে অবৈধ যাত্রাপালা ভেঙ্গে দিয়ে, ৩নারীকে ১মাসের জেল ও ১০০টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায়, ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
সাজা প্রাপ্তরা হলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মুসলিমাবাদ গ্রামের বন্যা সরকার(২১), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহামুদকান্দা গ্রামের শারমিন আক্তার (১৯), গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার পিপিসা দাস (২২)
জানা যায়, স্থানীয় একটি চক্র ৫জন নারীকে এনে অশ্লীল যাত্রাপালা বসায়।এসময় এএসপি (গোপালপুর সার্কেল) মো. মোনাদির চৌধুরীসহ থানা পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনাকালে দুজন নারীসহ আয়োজকরা পালিয়ে যায়। বাকি ৩জনকে আটক করে ইউএনও ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯ এর ৭(১) ধারা ক্ষমতা বলে সাজা প্রদান করে জেল হাজতে পাঠায়।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)