• অপরাধ ও দুর্নীতি

র‍্যাব এর অভিযানে আরসার শীর্ষ সন্ত্রাসীসহ এই পর্যন্ত ১০১ জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ  কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার সেকেন্ড-ইন-কমান্ড আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী সহ তিন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের গোপন আস্তানা থেকে০২টি বিদেশী অস্ত্র, ০১টি দেশীয় তৈরী এলজি এবং ০৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। 

কক্সবাজার র‍্যাব-১৫ অধিনায়ক  লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, গোয়েন্দা সংস্থার সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন আরসা সদস্য কক্সবাজারের উখিয়ার ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ ফেব্রুয়ারি ২ মধ্যরাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দিক-বিদিক কৌশলে দ্রুত পালায়নের চেষ্টাকালে বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোর বর্তমানে আরসার সেকেন্ড-ইন-কমান্ড আবুল হাশিম ও আরসা প্রধান আতাউল্লাহ জুনুনির দেহরক্ষী’সহ তিন আরসা সন্ত্রাসী গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ০২টি বিদেশী অস্ত্র, ০১টি দেশীয় তৈরী এলজি এবং ০৪ রাউন্ড কার্তুজ।

৫। গ্রেফতারকৃতরা হলেন, (১) আবুল হাসিম (৩১), পিতা-মোঃ নুর, ৪নং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-জি/৯, উখিয়া, কক্সবাজার। (২) হোসেন জোহার প্রকাশ আলী জোহার (৩২), পিতা-মৃত আলী আহম্মদ, ১২নং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-এইচ/০১, বালুখালি-২, উখিয়া, কক্সবাজার। (৩) মোঃ আলম প্রকাশ শায়ের মুছা (৩৫), পিতা-নূর আলম, ৬নং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-ডি/৭, উখিয়া, কক্সবাজার।

র‍্যাব আরও জানায় এ পর্যন্ত সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান গ্রুপ কমান্ডার, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহ’র একান্ত সহকারী ও অর্থ সমন্বয়ক মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান, ক্যাম্প কমান্ডার, ওলামা বডি ও টর্চার সেল এর প্রধান, স্লীপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার, অর্থ সমন্বয়ক, ইন্টেলিজেন্স সেলের কমান্ডার, লজিস্টিক শাখার প্রধানসহ সর্বমোট ১০১ জন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ০৭টি বিদেশী পিস্তল, ৫২টি দেশীয় তৈরী অস্ত্র, ১৪০ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ৫০.২১ কেজি বিস্ফোরক, ২৮ পিস ককটেল, ০৪ পিস আইইডি, ১.৫ কেজি মার্কারী (পারদ) উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo