• অপরাধ ও দুর্নীতি

মিয়ানমারে পাচার হচ্ছে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য, আসছে মাদক

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ও  পাচারকারী বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ও ভোগ্যপণ্য অবৈধভাবে চোরাচাইপথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচার করছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব এর পৃথক অভিযানে গত সোমবার সন্ধায় টেকনাফের হাতিয়ারঘোনা ও গতকাল বিকেলে রামু থানাধীন দুর্গম পেঁচার দ্বীপের সমুদ্র উপকূল থেকে বিপুল পরিমাণ ভোজ্য তেল, ওষুধ ও ময়দা ও অকটেনসহ চার পাচারকারীকে আটক করেছে র‍্যাব। পাচারকারী হলেন, টেকনাফ সদর ইউনিয়নের হাতিরঘোনা এালাকর আবুল বশরের পুত্র আবদুল মান্নান (২৪), একই এলাকার মৃত আলী হাছনের পুত্র আলী হোসেন (৪৫), রামু পেঁচার দ্বীপ (মাংলা পাড়া),আব্দুস সোবাহান এর পুত্র  নুরুল হক (৩০) এবং একই এলাকার আবুল হোসেন এর পুত্র রহমত আলী (৩৫)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এণ্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গ্রাফতারকৃতদের বরাত দিয়ে জানায় "সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশে যুদ্ধাবস্থার কারণে দেশটিতে তৈল, ঔষধ এবং খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যের ব্যাপক ঘাটতি এবং দ্রব্যমূল্যের প্রচন্ড উর্ধ্বগতি দেখা দেয়। এই উদ্ভুত পরিস্থিতিকে কাজে লাগিয়ে কক্সবাজার একটি  চক্রটি তৈলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনিয় জিনিস বাংলাদেশ থেকে কম মূল্যে ক্রয় করে উচ্চ দামে কক্সবাজার থেকে সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছিল। বিনিময়ে নগদ টাকার পাশাপাশি তারা ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে নিয়ে আসতো। এতে করে একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। একই সাথে দেশীয় উপরোল্লিখিত খাদ্যদ্রব্য, অকটেন, ডিজেল ইত্যাদি দেশ হতে অন্য দেশে পাচার হওয়ার কারণে দেশে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে"।

এর আগে গত জানুয়ারি ২০২৪ মাসে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাচার রোধে র‌্যাব-১৫, কক্সবাজার কর্তৃক পরিচালিত অভিযানে সর্বমোট ৯ জন পাচারকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। একই সাথে তাদের হেফাজত হতে উদ্ধার করা হয় সর্বমোট ৫ হাজার ৩৮৫ লিটার অকটেন, ৪০ কেজি পেঁয়াজ, ৩১ কেজি রসুন, ৩৬ কেজি আদা উদ্ধার এবং পরিবহন কাজে ব্যবহৃত ২টি পিকআপ, নগদ ১৮ হাজার ১০০ টাকা, ৩টি বাটন ও ৪টি স্মার্ট ফোন জব্দ করা হয়।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo