• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে অটোরিকশা চুরির মূলহোতা গ্রেফতার, মালামাল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা চুরি মামলার তিন ঘন্টার মধ্যে চুরির মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃরা হলেন- নাগেশ্বরী উপজেলার হাছনাবাদ ইউনিয়নের চরুয়াপাড়া গ্রামের দ্বীন ইসলামের পুত্র মোঃ আকিনুল ইসলাম আপেল(৩২) ও বানিয়াপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র মোঃ আবু সিদ্দিক(৩৫)।

পুলিশ জানায়, অটোরিকশা চালক সাইদুল ইসলামকে চেতনানাশক ঔষধ খাইয়ে চোর চক্রের মূলহোতা আকিনুল ইসলাম আপেল অটোরিকশাটি নিয়ে নাগেশ্বরী উপজেলার আবু সিদ্দিকের কাছে বিক্রি করে। এ ঘটনায় সোমবার রাতে উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে সোমবার(১২ ফেব্রুয়ারি) রাতে চোর চক্রের মূলহোতা আকিনুল ইসলাম আপেলকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে নাগেশ্বরী উপজেলার ব্যাপারীহাট নামক বাজারে অপর চোরাকারবারি আবু সিদ্দিকের দোকান থেকে চোরাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক দুই চোরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে অটোরিকশা চুরি ও চোরাই অটোরিকশা কেনা-বেচার সাথে জড়িত ছিল।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo