ছবিঃ সিএনআই
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ৫শ পিস ইয়াবা ,৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ সহ আমিনুল ইসলাম(৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)। গ্রেফতারকৃত মোঃ আমিনুল ইসলাম (৩৮) সদর উপজেলার লাউথুতি গ্রামের মো- আশরাফ আলীর ছেলে।
বুধবার দুপুরে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সদর উপজেলার লাউথুতি বাজার এলাকায় ওই ব্যক্তির বাড়িতে তল্লাসী চালায় এবং ৫শ পিস ইয়াবা,৫০ পিস ফেন্সিডিল ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করে যার বাজার মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।এ ঘটনায় পুলিশ মাদক ব্যবসায়ি আমিনুল ইসলামকে হাতে হাতে আটক করে।
এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)১০(ক)১৪(খ) ও ২৪(ক ) ধারায় ভূল্লী থানায় একটি মামলা দায়ের করে।
ভূল্লী থানার ওসি মো: দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভূল্লী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

মন্তব্য (০)