• অপরাধ ও দুর্নীতি

নবাবগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

দোহার প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় রাহুল (১৯) নামে এক ইজিবাইক চালককে হত্যা করে, ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে। উপজেলার শোল্লা ইউনিয়নের চক সিংহড়া এলাকার বাসিন্দা আঃ রহমানের পুত্র রাহুল। পরিবারের চলছে এখন শোকের মাতম। নিহত রাহুলের পরিবার ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার করে দ্রæত শাস্তির দাবি জানিয়েছেন ।এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে তারা নিহত  রাহুলের মৃতদেহ  চক সিংহড়া ও পাতিল বাজার সংলগ্ন এলাকার মাঝামাঝি সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। পড়ে তারা পুলিশকে জানায় বিষয়টি। 

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার থেকে রাহুল নিখোঁজ ছিলো এমন দাবি তার পরিবারের সদস্যদের। রাহুলের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। 

এ ঘটনার বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক অজিত কুমার বলেন, মৃত রাহুলের শরীরে ৫ টি জখমের চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের  আটক করতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ করার কাজ চলমান রয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo