ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে টেলিভিশন সাংবাদিক ফোলামের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় আদর্শ পৌরবাজারের নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
এ সময় উপস্থিত ছিলেন- টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো: ইউনুছ আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, সাংবাদিক অলক সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সাংবাদিক শ্যামল ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, সাংবাদিক রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, রৌমারী প্রেস ক্লাবের সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাংবাদিক ওয়াহিদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম, ফিরোজ আলম মনু, আরিফুল ইসলাম রিগ্যান, জাহানুর রহমান খোকন, সুজন মোহন্ত, জুয়েল রানা, ফজলুল করিম ফারাইজি সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
কেক কাটার পর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেড় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উপহার কম্বল বিতরণ করা হয়। এ সময় টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য বাদশাহ্ সৈকত এর "রঙিন কারাগার" কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...
নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়...
নিউজ ডেস্কঃ দেশের ইতিহাসে এই প্রথম গণমাধ্যমের সব ধারার ...
নিউজ ডেস্ক : মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্...

মন্তব্য (০)