• অপরাধ ও দুর্নীতি

পাবনায় মাদক মামলায় নারী কাউন্সিলর গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও পৌরসভার নারী কাউন্সিলর শারমীন আক্তার সিমা (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরসভার দেবোত্তর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শারমীন আক্তার সিমা (৩০) আটঘরিয়া পৌরসভার দেবোত্তর মহল্লার জিল্লুর রহমানের মেয়ে এবং পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ।

আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, গ্রেপ্তারকৃত শারমিন আক্তার সিমা একজন চিহিৃত মাদক কারাবারি ও মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত।

তিনি জানান, ২০১৪ সালে রংপুর জেলার কাউনিয়া থানায় তার নামে একটি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। সেই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সিমাকে গ্রেফতার করা হয়। এছাড়া তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo