• অপরাধ ও দুর্নীতি

যাত্রী বেশে উঠে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে ভাড়া নিয়ে চালক রজ্জব আলীকে (৫০) হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার বৈদ্দ্যের বাজার ইউনিয়নের হাঁড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক রজ্জব আলী (৫০) উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে।

নিহতের ছেলে সানাউল্লাহ মিয়া জানান, গতকাল সোমবার সকাল ৮টা দিকে অটোরিকশা নিয়ে বের হন তিনি। বিকেলে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবাকে কে বা কাহারা হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, আমার একটি ছেলে দুইটি মেয়ে। আমার স্বামী খুবই সহজ সরল মানুষ। অটোরিকশা চালিয়ে তিনি আমাদের পুরো পরিবারের ভরণপোষণ করেন। আমি এ হত্যার বিচার চাই।

সোনারগাঁ থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, নিহতের গলায় চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-ছিনতাইকারীরা যাত্রীবেশে ওঠে পরিকল্পিতভাবে খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo