• লাইফস্টাইল

দাম্পত্যে ঝগড়া শেষে পরিস্থিতি সামলাতে ৫টি করণীয়-

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: ভালোবাসা আর মনোমালিন্য দুটোই দাম্পত্য জীবনের অংশ। স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই নানা ছোটোখাটো বিষয়ে ঝগড়া হয়। বড়দের অনেকে বলেন, এত ঝগড়া করা ভালো নয়। তবে সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, মনের মধ্যে রাগ পুষে না রেখে ঝগড়া করে নেওয়াই ভালো। মন খুলে ঝগড়া করাই যায়। কিন্তু পরবর্তী মুহূর্তগুলো সামালাবেন কী করে? এই বিষয়টি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। সামান্য ভুলেই ভাঙতেই পারে দীর্ঘদিনের সাজানো সংসার। তাই, ঝগড়ার পর দুজনকে একসঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। কীভাবে সব সামলে নেবেন জানুন তার উপায়- 

অন্যকে সময় দিন 

ঝগড়ার পর একে অপরকে সময় দিতে হবে। সঙ্গে সঙ্গেই মিটমাট করতে যাবেন না। বরং ঠান্ডা মাথায় ভাবুন, কীভাবে ঝগড়া এড়ানো যেত। কিছুটা সময় দিলে দুজনের মন থেকেই ধীরে ধীরে অশান্তি কমে যাবে। মাথা ঠান্ডা হওয়ার পর দুজন কথা বলুন। 

দরজা আটকে বসে থাকবেন না 

অনেকেই ঝগড়া শেষে দরজায় খিল আটকে বসে থাকেন। এই কাজটি ঠিক নয়। রাগ পুষে রাখলে সমস্যা আরও বাড়বে। খানিকটা শান্ত হয়ে একে অন্যের সঙ্গে কথা বলুন। ঝগড়ার পর স্বাভাবিকভাবে কথা বলতে কিছুটা সময় লাগে। কিন্তু তাই বলে কথা বন্ধ করে বসে থাকা চলবে না। 

পরস্পরকে দোষারোপ করবেন না

ঝগড়ার পর পরস্পরকে দোষারোপ করবেন না। এতে সমস্যা কমে না, বরং বেড়ে যায়। সঙ্গীকে নিজের কথা বোঝানোর চেষ্টা করুন। ধৈর্য নিয়ে তার কথা শুনুন। তাহলে ঝগড়ার পর সৃষ্টি হওয়া মনোমালিন্য দূর হবে সহজেই। 

ক্ষমা চান 

ঝগড়ার ক্ষেত্রে স্বামী-স্ত্রী দুজনেরই সমান অবদান থাকে। তাই অপরপক্ষ আগে ক্ষমা চাইবে এমন ভাবনা থেকে বেরিয়ে আসুন। যেকোনো ঝগড়া মিটমাটের সহজ উপায় হলো নিজে থেকে ক্ষমা চাওয়া। দু’জনকেই এক্ষেত্রে সমান উদ্যোগী হতে হবে।

নিজেদের মধ্যেই কথা রাখুন 

যে কারণেই ঝগড়া হোক, নিজেদের সমস্যা আর পাঁচজনের সঙ্গে ভাগ করে নেবেন না। এতে সমস্যা বাড়ে। নিজেদের মধ্যেই ঝগড়া মিটিয়ে নিতে চেষ্টা করুন। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে সমস্যা আরও বাড়বে বই কমবে না।

মন্তব্য (০)





image

ভিটামিন সি পেতে কমলা নয়, খেতে পারেন যে ৫ খাবার ‎

১

লাইফস্টাইল ডেস্কঃ ভিটামিন সি-এর কথা উঠলেই প্রথমে কমলার নাম ম...

image

‎শীত আসার আগে এই ৬ প্রস্তুতি রাখুন

২

‎লাইফস্টাইল ডেস্ক: শীতের আনুষ্ঠানিক আগমন ঘটতে এখনো কিছুট...

image

ইউরিক অ্যাসিড কমান, ৭ দিনেই নিয়ন্ত্রণে আসবে গেঁটে ব্যথা

৩

নিউজ ডেস্ক : 

ইউরিক অ্যাসিডের মাত্রা কমিয়ে ফেললে মাত্র সাত দিনেই আপনার গেঁটে বা...

image

‎যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে ‎

৪

লাইফস্টাইল ডেস্ক: মানসিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন বিষয় প্রভাব...

image

প্রোটিন-ফাইবারে ঘাটতি, বাড়ছে সচেতনতার ফারাক

৫

নিউজ ডেস্ক : ভোক্তাদের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা ক্রমেই ...

  • company_logo