• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

দোহারে পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত, আটক ১

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

দোহার প্রতিনিধিঃ  ঢাকার দোহারে পূর্ব শত্রুতার  জেরে পিয়াস (১৮) নামের এক কিশোর ছুরিকাঘাতে গুরুত্বর জখম হয়েছেন। আহত পিয়াস নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের ছাতিয়া গ্রামের মো. মুকুল শরীফের ছেলে। সে ১বছর যাবত দোহার উপজেলার দোহার ঘাটা গ্রামে তার নানা বাড়িতে বাস করতো। এ ঘটনায় অভিযুক্ত রাফিদ (২০) নামের একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটককৃত রাফিদ উপজেলার দোহার ঘাটা গ্রামের আবুল আকনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শক্রুতার জেরে পিয়াসকে মারার জন্য বেশ কিছুদিন যাবত ফেইসবুকের মেসেঞ্জারে হুমকিমূলক বার্তা দিয়ে আসছিলো অভিযুক্ত রাফিদ। শনিবার (৩ ফেব্রুয়ারি) আবারও একই মেসেজ দিলে পিয়াস তার বন্ধু সাম্মিসহ কয়েকজন রিফাদের সাথে দেখা করতে দুপুর পৌনে ২টার দিকে দোহার বাজারের মাছ বাজারে যায়। এ সময় রাফিদ পিয়াসকে দেখা মাত্রই পকেট থেকে সুইচ গিয়ার ছুরি বের করে পিয়াসের কানের নিচে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পিয়াস মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় পিয়াস ও তার বন্ধুদের ডাক চিৎকারে দোহার বাজারের পাশে অবস্থানরত দোহার থানা পুলিশের একটি দল অভিযুক্ত রাফিদকে আটক করে দোহার থানায় নিয়ে যায়। আহত পিয়াসকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত অবস্থায় পিয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) মো. আজাহারুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ অভিযুক্ত রাফিদকে আটক করে থানায় নিয়ে এসেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo