• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

সোনারগাঁয়ে চাঞ্চল্যকর যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় আটক ২

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে " চাঞ্চল্যকর যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার" সাথে জড়িত প্রধান আসামী মো: জাকির (৪৫)’সহ ০২ জন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ০৩ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় এক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার সনদ বড়ুয়া।

তিনি জানান,চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় ০২নং আসামী মোঃ জাকির (৪৫), পিতা-মৃত হাবিবুর রহমান ও ০৫নং আসামী মোঃ আরিফ (৩৮), পিতা-মৃত বাদশা মিয়া, উভয় সাং-মাঝের চর, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জদ্বয়’কে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এবং র‌্যাব-৬, সদর কোম্পানি, খুলনা যৌথ অভিযানে সনাক্ত ও তাদের অবস্থান নিশ্চিত হয়ে ০২/০২/২০২৪ ইং তারিখ গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন এলাকা হতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক তদন্ত সূত্রে জানা যায় যে, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক ও চর নোয়াগাঁও গ্রামের শফেদ আলী ভূঁইয়ার ছেলে নজরুল ইসলাম ২৫ জানুয়ারি ২০২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল আনুমানিক ০৩.৫০ ঘটিকার সময় রূপগঞ্জের ভূলতা-গাউছিয়া এলাকায় ব্যবসায়ের কাজে যাচ্ছিলেন। পথে উপজেলার জামপুর ইউনিয়নের মাঝের চর বাসস্ট্যান্ডে গাউছিয়া যাওয়ার জন্য অটোরিকশায় উঠেন। দীর্ঘ সময় কোনো যাত্রী না উঠার কারণে তিনি অটোরিকশা থেকে নেমে অন্য আরেকটি গাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করেন। এসময় অটোরিকশা থেকে নেমে যাওয়ার কারণে অটোরিকশার লাইনম্যান জাকির হোসেন ও অটোচালক দায়েন ও রানা এবং আরিফের সঙ্গে তর্ক-বিতর্ক ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লাইনম্যান জাকির হোসেন, দায়েন ও রানা  এবং আরিফ লাঠি দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাদের সাথে স্ট্যান্ডের অন্যান্য অটোচালকরা ভিকটিমকে কিল ঘুষি ও মারধর করে। তাদের পিটুনিতে ঘটনাস্থলে নজরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়লে তাকে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ২৬ জানুয়ারি ২০২৪ ইং তারিখ রাতে নিহতের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাঝের চর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের লাইনম্যান জাকির হোসেন, দায়েন ও রানা এবং আরিফ'সহ সাতজনের নাম উল্লেখসহ আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

মন্তব্য (০)





image

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, ৫ জন গ্রেপ্তার; স্বর...

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় জানা...

image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

  • company_logo