• অপরাধ ও দুর্নীতি

নীলফামারীতে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার( ১ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,সদর ইউনিয়নের গদা গ্রামের কুদ্দুস আলীর ছেলে সুজন(২২),ঝরিয়ালের ছেলে লিটন (৩২), মজাকফার আলীর ছেলে নুরনবী (২৪),  দুরাকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে অর্নব(১৮) ,মধ্যরাজিব গ্রামের ছাইয়াদুল ইসলামের ছেলে রফিক ইসলাম( ১৫)। 

পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা অনলাইনে থাই জুয়ার সাথে জড়িত আছেন।প্রবাসীদের সাথে বিভিন্নভাবে প্রতারনা করে কোটি টাকা হাতিয়েছেন। এ জুয়ারিরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোবাইল,কম্পিউটার,বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, নকল ভিসা ও প্রতারনার বিভিন্ন সরঞ্জামসহ নগদ তিন লক্ষ ছাপান্ন হাজার টাকা জব্দ করা হয়। 

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত বলেন, অনলাইন জুয়ারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  পলাশ চন্দ্র মন্ডল জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo