• অপরাধ ও দুর্নীতি

গ্রেপ্তার এড়াতে পালিয়ে ছিলেন সাভারে, অবশেষে র‍্যাবের হাতে ধরা 

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ র‍্যাবের যৌথ অভিযানে বগুড়ার একটি হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তার ওই আসামির নাম করিম (৩৪)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার হুদাবালা এলাকার আবু বক্র সিদ্দিকের ছেলে। বুধবার র‍্যাব-১২ বগুড়ার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জমিজমা নিয়ে বিরোধের জেরে হত্যার ঘটনায় নিহত আনারুলের ছেলে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তখন আসামিকে ধরতে র‍্যাব অভিযান পরিচালনা করে। একপর্যায়ে র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-৪ নবীনগর এর যৌথ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ঢাকার সাভার থেকে আসামি করিমকে আটক করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে ও মামলার সাজা থেকে মুক্ত হতে আসামি করিম এতদিন আত্মগোপনে ছিল। কিন্তু র‍্যাবের চৌকস টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে শিবগঞ্জের হুদাবালা এলাকার আনারুলের সাথে আসামি করিমের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ চলছিলো। একপর্যায়ে গত সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১ টার দিকে আসামি তার সহযোগীদের নিয়ে আনারুলের উপর হামলা করে এবং তাকে এলোপাথাড়ি জখম করে। পরে বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনারুল মারা যায়।

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo