• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

গাজীপুরে কলেজ শিক্ষক হত্যা: ভাই ও ২ ভাতিজা গ্রেপ্তার 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কলেজশিক্ষক রেজা সাঈদ আল মামুনকে (৫৩) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে গাজীপুর মহানগরীর জয়েরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১ এর সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন, কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নিহত কলেজ শিক্ষকের ভাই মজিবর রহমান (৫৫), মজিবুরের দুই ছেলে মো. সুমন (২৮) ও মো. সেজান (২০)। এর আগে র‌্যাব-১ এর সদস্যরা মামলার অপর আসামি নিহতের বড় ভাই মোহাম্মদ আলীকে (৬৫) গ্রেপ্তার করে।

নিহত রেজা সাঈদ আল মামুন (৫৩) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র‌্যাবের গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, গত ২৮ জানুয়ারি বিকেলে কালিয়াকৈর থানাধীন ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা এলাকায় রেজা সাইদ আল মামুন মাঠে কাজ করার সময় আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী হাসিনা আক্তার (৪৫) বাদী হয়ে কালিয়াকৈর থানায় চার জনকে আসামি করে মামলা করেন।

তিনি আরও বলেন, হত্যা মামলার হুকুমদাতা হিসেবে এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। 

মন্তব্য (০)





image

টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ...

নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...

image

শ্রীপুরে মাদক বিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি...

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

দিনাজপুরে বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম্যমাণ আদালতে ৮জনকে...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...

image

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং দ্বন্দ্বে গুলি ছোড়া সেই আলোচি...

ফরিদপুর প্রতিনিধি

 

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...

image

টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

  • company_logo