ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মজুত বিরোধী অভিযানে অবৈধ ভাবে অতিরিক্ত চালের মজুত রাখায় দ্বিজেন ঘোষ নামের এক ব্যবসায়ীর ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চাল কলে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ২৯১ মে:টন চাল মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।
সোমবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন।
জেলা প্রশাসকের মিডিয়া সেলে এদিন রাত সাড়ে আট টার দিকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
জেলা প্রশাসক মো: গোলাম মওলা জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেসার্স ঘোষ অটো চাল কলে অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। আমাদের মজুদ বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সেখানে
লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মিলে ২৯১ মে:টন চাল মজুদ রাখা ছিল। মোবাইল কোর্টের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষের ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত চাল আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছাড়া শেষ করতে হবে মর্মে নির্দেশ দেয়া হয়েছে। অবৈধ মজুমদারের বিরুদ্ধে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

মন্তব্য (০)