• প্রশাসন

বগুড়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো জেলা পুলিশ ও সিএনআই

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিয়েছে জেলা পুলিশ এবং দেশের জনপ্রিয় ডিজিটাল সংবাদ মাধ্যম সিএনআই।  সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে পরম মমতায় শীতার্ত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম। 

এ সময় এসপি সুদীপ চক্রবর্ত্তী বলেন, সমাজের মানুষের একে অপরের সাথে সুখ দুঃখ ভাগ করে নেয়ার মাঝেই প্রকৃত প্রশান্তি মেলে। মানবসেবার মাঝে যে সুখ নিহিত আছে তা একমাত্র তিনিই অনুধাবন করতে পারেন যিনি নিজে একা সুখে থাকতে নয় সকলকে সাথে নিয়ে ভাল থাকতে শিখেছে। মানুষ হিসেবে অপর একজন মানুষকে শ্রদ্ধা ও মর্যাদা দিতে হবে। তিনি বলেন, মানুষের মুখে হাসি ফোঁটানোর মতো আনন্দের আর কোন কাজ এই পৃথিবীতে নেই। অনুষ্ঠানে সুদীপ চক্রবর্তী আরো বলেন, বগুড়া জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি শুরু থেকে মানবিক নানা উদ্যোগ পরিচালনা করে থাকে আর শীতে জেলা পুলিশের মানবিক এই কার্যক্রমের ইতিবাচক ধারায় দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম সিএনআই যেভাবে সংযুক্ত হয়েছে তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আহ্বান জানান তিনি।

সিএনআই চীফ জুয়েল আহম্মেদের দিক-নির্দেশনায় বগুড়ায় শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচির সমন্বয় করেন সিএনআই বগুড়ার জেলা প্রতিনিধি সাংবাদিক সঞ্জু রায়।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি বগুড়ার পুলিশ সুপার মোহাম্মদ কাউসার শিকদার, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার যথাক্রমে স্নিগ্ধ আখতার পিপিএম, আব্দুর রশিদ ও মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক পরিমল প্রসাদ রাজ, সুজিত জয়সোয়াল এবং শেখর রায়। উল্লেখ্য, গতবছরও সিএনআই এর পক্ষ থেকে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছিলো। 

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo