প্রতীকী ছবি
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অপর এক কর্মকর্তার আগের বদলি আদেশ বাতিল করা হয়েছে।
জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে এসব পদায়ন ও রদবদল করা হয়েছে। এ বিষয়ে ডিএমপি সদরদপ্তর থেকে একটি কার্যালয় আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১), সচিবালয় নিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করা মো. আতিকুর রহমান (বিপি-৯১১১৯২৯৪৩৮)-কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন), ট্রাফিক-গুলশান বিভাগে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগে কর্মরত মো. ফজলুল হক (বিপি-৯১১৬২২০৫১৪)-কে সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম), গোয়েন্দা-তেজগাঁও বিভাগে দায়িত্ব পালন করা মাহমুদুল হোসাইন (বিপি-৯২২১২৩৭৬৯২)-কে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন), লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, ডিএমপি সদরদপ্তরের ৮ সেপ্টেম্বরের এক অফিস স্মারকের মাধ্যমে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসান (বিপি-৮৯২১২৩৭৬৭৬)-কে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে বদলি করা হয়েছিল। নতুন আদেশে ওই বদলি আদেশটি বাতিল করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক হিসেবে দা...
নিউজ ডেস্কঃ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালক...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ ক...

মন্তব্য (০)