ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ঢাকা ত্যাগ করেছেন।
জাতিসংঘের এ মিশনে বাংলাদেশ পুলিশের এটিই এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) মোতায়েন।
রোববার ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তারা ঢাকা ত্যাগ করেছেন।
পুলিশ সদর দপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আট সদস্যের এ দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা বর্তমানে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন এবং আজ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন দ্যা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (মিনুস্কা) নামে পরিচিত।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এ মোতায়েন এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এটি দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
নিউজ ডেস্কঃ ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থ...
নিউজ ডেস্কঃ বড় ধরনের সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে এগোচ্ছে বা...
নিউজ ডেস্কঃ দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শ...
নিউজ ডেস্ক : দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখা...
নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু স...

মন্তব্য (০)