• লিড নিউজ
  • প্রশাসন

‎ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।

‎রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

‎পুলিশের এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান নামে বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেফতার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।

‎তিনি জানান, গ্রেফতার রায়হানের বাসা থেকে অবিস্ফোরিত আরও চারটি ককটেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিন আসামিকে গ্রেফতার করা হয়।

‎সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ততার কথাও জানিয়েছেন ওয়ারী বিভাগের ডিসি মোল্লা মো. শাহীন।

মন্তব্য (০)





  • company_logo