• প্রশাসন

‎নতুন এসবি প্রধান কামরুল আহসান

  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি ও অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসান। একই সঙ্গে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে এসবি প্রধান করা হয়েছে। সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

‎অন্যদিকে, এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে এবং ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে।

‎এছাড়া সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়ি...

image

অডিও ভাইরালের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার ‎

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্...

image

পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ‎

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও ডিআইজি প...

image

র‍্যাব বিলুপ্ত, এসআরবির যাত্রা শুরু; অপরিবর্তিত লোগোর নকশা

নিউজ ডেস্কঃ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বি...

image

‎২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০ ‎

নিউজ ডেস্ক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...

  • company_logo