ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় পাথর বোঝাইকৃত ট্রাক থেকে দুইশত বোতল ফেন্সিডিল সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) উপজেলার বড়ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ গড্ডিমারী এলাকার আওলাদ হোসেনের ছেলে মোহাম্মদ কারিমুল ইসলাম (৩২) ও মধ্য ধুপনি গুড্ডিমারি এলাকার রমজান হোসেনের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পাথর বোঝাইকৃত ট্রাককে আটক করা হয়। ট্রাকে থাকা ওই দুজনকে আটক করে তাদের দেখানো ট্রাকের বডির সামনে পাথরের ভিতরে থাকা দুইটি চটের বস্তা থেকে দুইশত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করা হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম বলেন, 'আসামিদের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।'
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

মন্তব্য (০)