ছবিঃ সিএনআই
কুষ্টিয়া প্রতিনিধিঃ অস্থির চালের বাজার নিয়ন্ত্রনে দেশের অন্যতম বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসক। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এই অভিযান শুরু হয়। এক ঘন্টার অভিযানে মোট তিনটি অটো রাইস মিলে যায় অভিযানিক দল। অভিযানে চালের বেধে দেওয়া দাম ঠিক আছে কিনা, বেধে দেওয়া দামে বিক্রি হচ্ছে কিনা, অতিরিক্ত মজুদ রয়েছে কিনা, ওজন ঠিক দিচ্ছে কিনা এসব খতিয়ে দেখা হয়।
এসময় চালের বস্তায় ওজনে কম পাওয়ায় গোল্ডেন রাইস মিলকে ৫০ হাজার ও দেশ এগ্রো লিমিটেড কে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও অভিযানিক দল রশিদ এগ্রো লিমিটেড এ গিয়ে সবকিছু তদারকি করেন। অভিযান শেষে জেলা প্রশাসক এহেতাশাম রেজা বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে চালের বাজার নিয়ন্ত্রনে জেলা প্রশাসন কাজ করছে। এই অভিযান অব্যাহত থাকবে। অস্বভাবিকভাবে দাম বাড়ানো হলে বা অবৈধভাবে বাজার নিয়ন্ত্রন করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপাতত মিনিকেট চাল খুচরা বাজারে ৬৪ টাকা কেজি ও আঠাশ (মোটা চাল) ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এভাবে খতিয়ে দেখে পরবর্তিতে আবারও দাম নির্ধারণ করা হবে।
অভিযানে জেলা প্রশাসকের নেতৃত্বে পুলিশ সুপার, ফুড অফিস, ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের বাজার মনিটোরিং দল, কৃষি বিপণন কর্মকর্তা ও র্যাব পুলিশ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মাদকের মামলায় ভ্রাম...
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস পার্কিং নিয়ে তর্...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দ...

মন্তব্য (০)