ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে উলিপুর প্রেসক্লাবের নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) সকালে কর্মসূচির শুরুতে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালী প্রেস ক্লাব চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এতে সূধিজন ও প্রেস ক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালি শেষে প্রেসক্লাবের হলরুমে কেট কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় যুগ্ন-আহবায়ক আমিনুল ইসলাম বিটুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক সহিদুল আলম বাবুল। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার, সিনিয়র সাংবাদিক পরিমল মজুমদার, মঞ্জুরুল হান্নান, মোন্নাফ আলী, মমতাজুল করিমী প্রমুখ।
ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে নাসিরুল...
নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...
নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...
দিনাজপুর প্রতিনিধি : 'সত্য সুন্দর প্রকাশে;চ্যানেল আই আটা...

মন্তব্য (০)