• জাতীয়

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কি করছে জানি না, তবে সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না। 

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি৷

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় আমাদের পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই আহত হয়েছে৷ কেউ কেউ গুরুতর আহত হয়েছে। কারো মাথায় ইনজুরি আছে, কারো ফ্রাকচার আছে। এদের অনেকেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু কারো কারো লম্বা সময় চিকিৎসা নিতে হবে। অনেকের বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। এদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে। পুলিশের চাকরির শুরুতেই আমাদের সদস্যরা সব পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকে। শ্রমিক আন্দোলনে আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছে, কিন্তু তারা মজলুম ভাই-বোনকে আঘাত করেননি। এটা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে৷ 

দেশে চলমান সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আপনার বার্তা কী থাকবে? জানতে চাইলে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকে৷ তাদের কাজই এটা। আমরা ধরে নেই সবসময় কিছু না কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। সেজন্যই তো পুলিশ, সেজন্যই তো আইনশৃঙ্খলা বাহিনী, সে জন্যইতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

দেশে এখন অনেক জায়গায় জ্বালাও-পোড়াও শুরু হয়ে গেছে এ বিষয়ে কী বলবেন? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কারো কারো কর্মসূচি থাকতে পারে। কিন্তু আমাদের শ্রমিক ভাইবোনরা অত্যন্ত সন্তুষ্ট। আপনারা লক্ষ্য করেছেন তারা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। শৃঙ্খলা রক্ষা করেছে। কিছু শ্রমিক নামধারী শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমার মনে হয় তারা সফল হবে না। আর যারা সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াও করছে তারা দেশের দুই-একটা জায়গায় হয়তো মিছিল করেছে, আমি শুনেছি। এগুলো খুব বিছিন্ন ঘটনা৷

 

মন্তব্য (০)





image

হাতিরঝিলে মিডিয়া রান, অংশ নিলেন প্রায় এক হাজার প্রতিযোগী

১

বিনোদন প্রতিবেদক : পর্যটনকে জনপ্রিয় করা, পরিবেশের প্রতি সচেতনতা বাড়ানো এ...

image

আ. লীগ সৃষ্ট ভয়ের পরিবেশ প্রতিরোধে নেতাকর্মীদের প্রতি দু...

২

নিউজ ডেস্কঃ ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে ভয়ের পরি...

image

গোপালগঞ্জে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্র...

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়ি...

image

স্বৈরাচারী শাসনামলে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছিল...

৪

নিজস্ব ডেস্ক : স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাবে দেশের মানুষকে চড়া মূল্য দি...

image

ফ্যাসিবাদ আমলে শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল:...

৫

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে জাত...

  • company_logo